২:৪৯ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমা সরকারি কলেজ বাংলা বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মহামারী করোনার ভয়কে জয় করো স্লোগানকে ধারণ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ, মুক্ত করো ভয়,আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়"- গানের কথাকে উপজীব্য করে দক্ষিণ সুরমা সরকারি কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে জতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বাংলা বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজের দেশরতœ শেখ হাসিনা আইসিটি ভবনের ২১১ নং কক্ষে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সুনামধন্য অধ্যক্ষ মো.শামছুল ইসলাম। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক খালেদ মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুহিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহান, প্রভাষক নন্দন কর্মকার, প্রভাষক নুসরাত জাহান। ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র তোফায়েল আহমেদ, চতুর্থ বর্ষের ছাত্র মাসুম আহমেদ, সাদিয়া আক্তার, তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসান, দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান নাবিল, প্রথম বর্ষের ছাত্র মনোয়ার হোসেন ও তাহমিনা আক্তার সামিয়া।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক ও পবিত্র গীতাপাঠ করেন প্রথম বর্ষে ছাত্র লিমন তালুকদার। সঙ্গীত পরিবেশন করেন দ্বিতীয় বর্ষের হুজাইফা। প্রধান অতিথি কলেজের সকল ছাত্রছাত্রীদের শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কলেজে আসার নির্দেশনা প্রদান করেন। স্বাস্থ্যবিধি মানতে নবাগত শিক্ষার্থীদের মাঝে উপহার স্বরূপ বাংলা বিভাগের পক্ষ থেকে মাস্ক প্রদান করা হয়। এছাড়া বিভাগের সাময়িকী 'অগ্রপথিক' ও কলম উপহার দেয়া হয়।