সোমবার, মে ২৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২ জুলাই ২০ ২০
১১:২০ অপরাহ্ণ

সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক অবৈধভাবে নিয়োগের অভিযোগ

সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পদে গত ২২জুন তারিখে অবৈধভাবে নিয়োগের অভিযোগ উঠেছে। যখন কোরোনা ভাইরাসের কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস  , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কমিটির সদস্য এস এম তারা মিয়া। 

অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষককে না জানিয়ে গোপনে সহকারী এক জন শিক্ষক কে ভারপ্রাপ্ত বানিয়ে এবং স্কুল পরিচালনা কমিটির সভাপতি, দু, একজন সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ম্যানেজ করে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হারুন অর-রশিদকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়েছেন।

এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে  স্কুল কতৃপক্ষের মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠ তদন্তপূর্বক  সহকারী প্রধান  শিক্ষক নিয়োগটি বাতিল দাবী করছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ