৯:১৪ অপরাহ্ণ
কমলগঞ্জে পৃথক সড়ক দৃর্ঘটনায় ২ জনের মৃত্যু
মৌলভীবাজার জেলা কমলগঞ্জে পৃথক সড়ক দৃঘর্টনায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ এর সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের গাছের সাথে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। সে ওই এলাকার মৃত পরেশ দেবনাথ এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক। অপরদিকে,মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় দ্রুতগামী একটি নোহা গাড়ির ধাক্কায় আহত শ্যামলা মালাকার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত শ্যামলা মালাকার উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের লক্ষীপুর গ্রামের প্রভাত মালাকারের মেয়ে। এর আগে গত শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার - কমলগঞ্জ সড়কের আতুরের ঘর এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আতুরের ঘর এলাকায় মৌলভীবাজার - কমলগঞ্জ সড়কে একটি নোহা গাড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে শ্যামলা মালাকারকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৩ টায় তার মৃত্যু হয়।