সোমবার, মে ২৫, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৯ ফেব্রুয়ারী ২০ ২১
৫:০ ৫ অপরাহ্ণ

স্কুল খুললেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।এ জন্য সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘করোনা পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে নিয়োগ পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থাতেও নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। ইতোমধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শেষ। পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।’

গত ২৪ নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ