বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ জুলাই ২০ ২০
১০ :৪৫ পূর্বাহ্ণ

জৈন্তাপুরে নারীদের মধ্যে সূচনা’র সেলাই মেশিন বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবির সূচনা প্রকল্পের মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আরেকধাপ পেরুলেন।
প্রশিক্ষিত নারীরা এ সেলাই মেশিনের সাহায্যে নিজের ও পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগী হিসেবে অংশ নিতে পারবেন। এতে করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ আরো বাড়বে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল হক সরকার, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহারুল ইসলাম বাহার ও সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুবকর শিকদার।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আর্থসামাজিক উন্নয়নে সূচনা প্রকল্প ভূমিকা রাখছে। আজকের সেলাই মেশিনপ্রান্ত নারীরা যদি মেশিনে জং না ধরিয়ে কাজ ধারাবাহিকভাবে করে যান, তবে নিজেদের অর্থনৈতিক পরিবর্তন সাধিত হবে। এর মাধ্যমেই সূচনা হবে অর্থনৈতিক সমৃদ্ধির পথে যাত্রা।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্পের মাধ্যমে নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুবকর শিকদার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ