২:১৭ পূর্বাহ্ণ
করোনায় সুনামগঞ্জ জেলা লক ডাউন: প্রবেশ পথে ছাতক থানা পুলিশের তল্লাশি
হাসান আহমদ, ছাতক প্রতিনিধি:: প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জ জেলা লক ডাউন ঘোষনা করায় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম- এর নির্দেশে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে টিএসআই নুর আলম, এএসআই মোহাম্মদ আলী শামীম, এটিএসআই আনোয়ারুল আলম সহ থানার অফিসার ফোর্স যানবাহন তল্লাশী করেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে সুনামগঞ্জ- সিলেট সড়কের গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে এ কার্যক্রম জোরদার করা হয়।
জেলার প্রবেশ পথ সিলেট সুনামগঞ্জ মহাসড়কে গোবিন্দগঞ্জ সিমান্তে চেকপোস্ট বসিয়ে জরুরি সেবার আওতাভুক্ত বাদে সকল যানবাহন পুশব্যাক করছে ছাতক থানা পুলিশ। এছাড়া জরুরি সেবার নামে কোনো ট্রাক, গাড়ি বা অ্যাম্বুলেন্সে মানুষ পরিবহন করছে কি না, তা নিশ্চিতে কঠোরভাবে তল্লাশি চালিয়েছে পুলিশ।
গত তিন দিনে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, থেকে বেশ কিছু জেলার কর্মরত নিম্ন আয়ের মানুষজন সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে। এমন অবস্থায় সম্ভাব্য সংক্রমণ রোধে আগত মানুষকে সঙ্গরোধে রাখার পাশাপাশি নতুন করে আগমন রোধে মহাসড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, রোগীবাহী গাড়ি, কৃষিপণ্যসহ জরুরি সেবার আওতাভুক্ত গাড়িগুলো বাদে অন্য সকল যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে।