শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৭ জুলাই ২০ ২২
৩:২৫ পূর্বাহ্ণ

বন্যার্তদের মধ্যে এস ও এস শিশু পল্লী সিলেটের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

এস ও এস শিশু পল্লী সিলেট এর উদ্যোগে বন্যাকবলিত ওসমানীনগর উপজেলার দয়ামীর ও উসমানপুর ইউনিয়নের ৩১৪টি পরিবার, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের ১৮০টি পরিবার এবং বিশ্বনাথ উপজেলার ১টি পরিবারসহ মোট ৪৯৫টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

৪ ও ৫ জুলাই সোমবার ও মঙ্গলবার ওসমানী নগর উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রাঙ্গনে দু’দিনব্যাপী এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এস ও এস শিশু পল্লী সিলেট এর পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে এস ও এস শিশু পল্লী সিলেট এর সহকারী পরিচালক মোঃ মাজহারুল ইসলাম খান, এস ও এস সামাজিক কেন্দ্রের প্রোগ্রাম অফিসার অঞ্জন চন্দ্র দাস সহ দয়ামীর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য সহ এস ও এস শিশু পল্লী সিলেট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি লবণ, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি, ৩ কেজি আলু, ১ কার্টুন (২০ প্যাকেট) এনার্জি বিস্কুট, ২টি বিউটি সোপ, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার ও ২০টি খাবার স্যালাইন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ