মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
১০ আগস্ট ২০ ২৪
৬:৪৪ অপরাহ্ণ

সিলেটে মন্দির পাহারায় তালামীযে ইসলামিয়ার নেতা-কর্মীরা

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর কয়েকটি টিমে বিভক্ত হয়ে রাতে মন্দির পাহারা দিয়ে যাচ্ছে।

সিলেট মহানগর সভাপতি হোসাইন আহমদ বলেন, আমরা মন্দির পাহারা দিচ্ছি সেটা যে বড় কিছু করে ফেলেছি তা নয়। এটা আমাদের দায়িত্ব।

কিছু দুর্বৃত্ত অন্য ধর্মের ভাইদের উপাসনালয়ে আক্রমণ করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় আমরা তা মানতে পারি না। সংখ্যালঘু বলতে কিছু নেই, এরা আমাদের ভাই এবং দেশের নাগরিক।

ইসলামে অন্য ধর্মের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি তাগিদ রয়েছে। আমাদের পীর ও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেবও (র.) সর্বদা মানুষের খিদমাতে নিয়োজিত থাকার কথা বলতেন।

আমরা মনে করি, মানুষ যে ধর্মেরই হোক তার নিরাপত্তা নিশ্চিত করাও মানবসেবা এবং আমাদের দ্বীনী দায়িত্বের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা থেকে সিলেট মহানগর তালামীয এ দায়িত্ব পালন করছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ