১১:৪৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’ উদ্বোধন
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর তিনদিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’ শুরু হয়েছে। দিবসটি পালনে জেলাশিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়।
আজ বিকেল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমির ফটো গ্যালারিতে তিনদিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন এর সভাপতিত্বে ও রোহেনা সুলতানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক মো. মামুনুর রশিদ, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, নির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, মাহমুদ হোসেন, সদস্য আনিস রহমান, পল্লব ভট্টাচায, আজমল আলী, ফটো সাংবাদিক একরাম হোসেন প্রমুখ।
প্রসঙ্গত ৭ থেকে ৯ মার্চ ২০২২ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী ।