৫:৩০ অপরাহ্ণ
কমলগঞ্জে শবেবরাতের নামাজ শেষ করে বাড়ি ফেরা হলনা যুবকের
মৌলভীবাজারের কমলগঞ্জে শবেবরাতের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাতক গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হাড়ালো সৈয়দ এনামুল কবির(২৪) নামের এক ব্যক্তি।
এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন নিহত ব্যক্তির বড় ভাই সৈয়দ ইনামুল কবির রিয়ান। থানার এজহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সাড়ে বারো টার দিকে শবেবরাতের নামাজ শেষে উপজেলার মুন্সিবাজার থেকে আতুরেরঘর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি এনামুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে অন্য লোকজন সড়কে রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাত ১ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে উদ্ধার করা অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলে।
নিহত সৈয়দ এনামুল কবির রহিমপুর ইউনিয়ন এর শ্রীনাথপুর গ্রামের সৈয়দ হুমায়ুন কবিরের ছেলে। এ ঘটনায় বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে অজ্ঞাতনামা ঘাতক গাড়ির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় নিহত এনামুলের বড় ভাই সৈয়দ ইনামুল কবির রিয়ান লিখিত অভিযোগ করেন ।
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়ির পরিচয় বের করতে পুলিশ কাজ করছে।