শনিবার, এপ্রিল ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৬ জুলাই ২০ ২২
১২:৩৯ পূর্বাহ্ণ

গ্লোবাল এইডের উদ্যোগে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ৩ হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরণ

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের স্বেচ্ছাসেবী সংগঠন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে সিলেটের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সংস্থার দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৫ জুলাই মঙ্গলবার সিলেটের বালাগঞ্জে ও ৪ জুলাই সোমবার ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে গ্লোবাল এইড ট্রাস্টের ৩’শ প্যাকেটে ৩ হাজার কেজি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

  মঙ্গলবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন ওসমানপুর ইউনিয়নের সোনাপুর, রুপাপুর,কাদিপুর,বুরবুরি,দক্ষিন রাউথখাই, কাবিলপুর সহ বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী দুই প্যারা কমান্ডোদের দলের সদস্যরা বালাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর মশিউর রহমান মুকুলের তত্ত্বাবধানে গ্লোবাল এইড ট্রাস্টের ১৫০০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করে। তাছাড়া গত সোমবার বাংলাদেশ সেনাবাহিনী ফেঞ্চুগঞ্জের ক্যাম্প কমান্ডার ও ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস এ ফখরুল ইসলাম খানের নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলা ছড়া ইউনিয়নের ক্যাম্পটিলা,জিরোপয়েন্টসহ বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ফেঞ্চুগঞ্জের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জের ক্যাম্প কমান্ডার ও ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস এ ফখরুল ইসলাম খাঁন। এ সময় গ্লোবাল এইডের পক্ষে স্বেচ্ছাসেবী হিসেবে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল অংশ নেন। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ ও খাবার স্যালাইন অন্তর্ভুক্ত ছিলো।

গত সোমবার সকালে ফেঞ্চুগঞ্জের ক্যাম্প কমান্ডার ও ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর এস এ ফখরুল ইসলাম খাঁনের কাছে ক্যাম্পে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর পক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল। বন্যার্তদের জন্যে গ্লোবাল এইড ইউকে-এর দ্বিতীয় পর্যায়ের সহায়তা কার্যক্রম গত ২৪ জুন সেনাবাহিনীর তত্তাবধানে কোম্পানিগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু হাইটেক পার্ক আশ্রয় কেন্দ্র ও বাংলাদেশ সেনাবাহিনী ১ প্যারা কমান্ডোদলের সদস্যরা কোম্পানীগঞ্জের প্রত্যন্ত গ্রামে ১২শ’ ব্যক্তিকে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে কানাইঘাট, জগন্নাথপুর, ছাতক-এলাকায় খাবার প্যাকেট বিতরণ করা হয়। উল্লেখ্য, এর আগে জুন মাসের প্রথম সপ্তাহে গ্লোবাল এইড-এর উদ্যোগে জকিগঞ্জ, কানাইঘাট, বালাগঞ্জ, দোয়ারাবাজার, দিরাই উপজেলার বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সংস্থার প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্নস্থানে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ