বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ জুলাই ২০ ২০
১১:১১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে  নগদ অর্থ বিতরণ

রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন এর উদ্যোগে বন্যা দুর্গত দের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৪জুলাই সকাল ১১টায়, সুনামগঞ্জের দিরাই, উপজেলায় জগদল ইউনিয়নে বন্যা কবলিত শতাধিক মানুষের মাঝে এসব  ত্রাণ ও নগদ অর্থ করেন প্রধান অতিথি সহ রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটনের নেতৃবৃন্দ।  

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ মোঃ কামরুল ইসলাম পিএইচএফ এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ মনসুর আহমদ আরএফএসএম এর পরিচালনায় এতে প্রধান অতিথির হিসবে  উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি কপিল উদ্দিন বাবলু আরএফএসএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম বুরহান উদ্দিন আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সাদেক লিপন আরএফএসএম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ার ডেপুটি গভর্নর পিপি ইফতিয়াক হুসাইন মন্জু আরএফএসএম,জয়েন সেক্রেটারি রোটারিয়ান মোঃ আসিম আহমেদ আরএফএসএম,রোটারিয়ান ডাঃ আব্দুর রাকিব,প্রমুখ।

এ-সময় সংকিপ্ত বক্তৃতায় প্রোগ্রাম চেয়ারম্যান ডেপুটি গভর্নর পিপি ইফতিয়াক হুসাইন মন্জু আরএফএসএম বলেন, সারা বিশ্বে রোটারিয়ানরা আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেনএ এই ধারাবাহিকতা যেন দিন দিন ক্রমবর্ধমান থাকে। তিনি তার বক্তৃতায় রোটারি ক্লাব অব সিলেট কসমোপলিটন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তশালীদের প্রতি অনুরোধ জানান, তারা যেন বন্যা কবলিত অসহায় মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিজ্ঞপ্তি 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ