বুধবার, মে ২৭, ২০ ২৬
কুলাউড়া প্রতিনিধি::
১ জুন ২০ ২২
৮:৫৬ অপরাহ্ণ

কুলাউড়ায় রাস্তা পাঁকা করণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
কুলাউড়ায় চলাচলের অনুপযোগী ৪ কি.মি. কাঁচা রাস্তা পাাঁকা করণের দাবীতে আদিবাসী সহ ৬টি গ্রামের সহ¯্রাধীক জনগণ বিশাল মানববন্ধন করেছে। (৩১ মে) মঙ্গলবার দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের গ্রীজিং এলাকায় সিংগুর,পশ্চিম সিংগুর, নয়াবাগান,গ্রীজিং,চকের গ্রাম ও পানপুঞ্জির আদিবাসী সম্প্রদায় সহ ৬ টি গ্রামের সহ¯্রাধীক জনসাধারণ বিশাল মানবন্ধন ও প্রতিবাদ সভা করে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীর সভাপতিত্বে ও সংগঠক সজিব মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা জামিল ধার,কারেকটার ধার,নারী নেত্রী জোসনা সুপং,রেনি ধার,ব্যবসায়ী নানু মিয়া, আব্দুল কাইয়ূম মিয়া,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম,ব্যবসায়ী জায়েদ মিয়া,আজাদ মিয়া,বিদ্যা পাচি, ফখরুল মিয়া ও জায়েদ আলী প্রমূখ। বক্তরা বলেন, ৬টি গ্রামের প্রায় ১০-১৫ হাজার জনগণের চলাচলের একমাত্র এই সড়কটি স্বাধীনতার পর থেকে কাঁচা রয়েছে। বর্ষাকাল এলে স্কুল,কলেজ,মাদরাসার ছাত্র-ছাত্রী ও অসুস্থ রোগীরা কাঁদাযুক্ত রাস্তায় যাতায়াত করতে নানা বিরম্ভনার সম্মূখীন হতে হয়। বিশেষ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তখন রাস্তা খারাপ থাকলে কোনো গাড়ী রাস্তা দিয়ে প্রবেশ করতে পারে না। তখন রোগীদের পলো বা বড় বাঁশের মাচাং দিয়ে হাসপাতালে নিতে হয়। অভিলম্বে ৪ কিলোমিটার এই কাঁচা রাস্তাটি পাঁকা করণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ