আশহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ ::
১১:০ ৫ অপরাহ্ণ
কমলগঞ্জে চা কন্যা স্কুুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নারী চা শ্রমিক, চা ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সহমত পোষণ করেন বাংলাদেশ চা বাগান কর্মচারি পরিষদ নেতৃবৃন্দরা। রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শমশেরনগর চা বাগানের খ্রিস্টান মিশনের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বাগান কর্মচারি পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার আমিনুর রহমান, পাত্রখোলা চা বাগানের কর্মচারি চম্পক কুর্মী, শমশেরনগর চা বাগানের শ্রমিক ও নারী নেত্রী মনি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা।
বক্তরা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলস্থ নিজ বাসা থেকে রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর লাশ উদ্ধার করা হয়। লাশটির পাগুলো মেঝের সাথে লাগানো ছিল। অথচ গলায় ফাঁস দেওয়া। কোন অবস্থায় এটি ফাঁসে মৃত্যু হতে পারে না। পুলিশ লাশ উদ্ধারকালে সন্দেহ পোষন করেছে। এ ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার কাকা রাম প্রসাদ কুর্মী বাদি হয়ে এদিনই শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ব্যাঙ্কার স্বামী সঞ্জয় কুর্মীকে গ্রেফতার করেছে।
বক্তারা আরও বলেন বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মাঝে কিছুটা দাম্পত্য বিরোধ ছিল। এ কারণেই হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে পরে গলায় ফাঁস দেওয়া হয়। তাদের দাবি যে, যেহেতু পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে এখন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গ্রেফতার স্মামী একজন ব্যাংকার বলে তাকে রক্ষা করতে কেউ না কেউ চেষ্টা করতে পারে তাই মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন বলে জানান আয়োজকদের অন্যতম মনি গোয়ালা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ