রবিবার, জুলাই ১৯, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ মার্চ ২০ ২০
১২:৫৫ পূর্বাহ্ণ

ছাতকে শিক্ষক পুত্র রোহান পিইসির পর জেএসসিতেও ট্যালেন্টপুল বৃত্তি লাভ

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবার জেএসসি পরিক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে মাহফুজ হাসান রোহান। ২৩ মার্চ ২০২০ইং প্রকাশিত ফলাফলে এ বিদ্যালয়ে ট্যালেন্টপুল ও সাধারণসহ মোট ১৯টি বৃত্তি পায় শিক্ষার্থীরা। এর মধ্যে ট্যালেন্টপুল ৮টি ও সাধারণ বৃত্তি ১১টি। ২০১৬ সালে বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরিক্ষায় অংশ নিয়েও মেধাবী রোহান ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিলেন।

মাহফুজ হাসান রোহান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বেরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানিক মিয়া ও খাগামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: রহিমা বেগমের একমাত্র পুত্র। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষা গ্রহণ করে চিকিৎসক হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তার পিতা-মাতা। উজ্জল ভবিষ্যৎ কামনায় সকলের কাছে দু'অা চেয়েছেন মেধাবী শিক্ষার্থী রোহান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ