৩:৩৪ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সেচ্ছাসেবী টিমের জন্য পি.পি. ই. প্রদান
করোনা মহামারীতে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনে কাজ করে যাচ্ছে একটি সেচ্ছাসেবী টিম। তাদের সেই কাজে উৎসাহ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি মহোদয় ও উনার সহধর্মিণী মিসেস সেলিনা মোমেন।
আজ বিকাল ৪ টার সময় সিলেটে মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর সিলেটের আঞ্চলিক কার্যালয়ে সেচ্ছাসেবী টিমের কাছে পি পি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী টিমের সদস্য খালেদ উসমানী, মাসুম আহমদ তারেক, ধ্রুব জ্যুতি, এড.মাজেদ আহমদ, নিজাম উদ্দিন, ইমন আহমদ সহ উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব জুয়েল আহমদ।
এ-সময় সেচ্ছাসেবী টিমের সদস্য খালেদ উসমানী মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এম পির সহধর্মিণী সেলিনা মোমেন এর প্রতি কৃতজ্ঞতা জানান। খালেদ উসমানী বলেন মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর এই সহযোগীতা আমার সেচ্ছাসেবী টিমের সদস্যদের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।