রবিবার, নভেম্বর ৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ জুন ২০ ২০
১২:৩১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ।

মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের এমপি এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুস শহীদ করোনাভাইরাসে আক্রান্তলো হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার ব্যক্তিগত একান্ত সহকারী আহাদ মো. সাঈদ এমন তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, স্যার এখন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। সোমবার (১৫ জুন) তাকে ভর্তি করা হয়। আজ তার করোনা পজিটিভ আসে। তবে স্যারের কোনো শ্বাসকষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে তার ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন নেগেটিভ। মৌলভীবাজার থেকে ছয়বারের এমপি নির্বাচিত হন উপাধ্যক্ষ আবদুস শহীদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ