শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৯ নভেম্বর ২০ ২২
১০ :১০ অপরাহ্ণ

তিতাসে নারীসহ দুই জনকে পিটিয়ে হত্যার চেষ্টা

কুমিল্লার তিতাসে শামীমা আক্তার শেফালীসহ সাহাদাত নামে দুইজনকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার আনুমানিক রাত ৮ দিকে উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্ধরামপুর গ্রামের ভূমি অফিসের সামনে ঘটনাটি ঘটেছে।

আহত শামীমা আক্তার শেফালী(৩৫) কড়িকান্দি ইউনিয়নের বন্ধরামপুর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী ও ছেলে শাহাদাত(৭)। এই বিষয়ে আহত শামীমা আক্তার শেফালীর ভাসুর আবদুল হালিম জানান, উল্লেখিত বিবাদীদের সাথে পূর্ব থেকে আমাদের বিরোধ চলে আসছে।

ওই বিরোধের জের ধরেই গত সোমবার আনুমানিক রাত ৮ টার দিকে বন্ধরামপুর ভূমি অফিসের সামনে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২৫), ধন মিয়া সরকারের ছেলে ফয়সাল(২০), মৃত মনু মিয়া সরকারের ছেলে ধন মিয়া সরকার (৫৫), ধন মিয়া সরকারের স্ত্রী জোসনা আক্তার(৫০) সহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে আমার ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার শেফালী ও ভাতিজা শাহাদাতকে হত্যার চেষ্টা করে।

আমার ভাইয়ের স্ত্রী শামীমা আক্তার শেফালী ও ভাতিজা শাহাদাতের ডাক চিৎকারে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়।

এব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, শুনেছি উভয় পক্ষের মধ্যেই হতাহত হয়েছে। উভয় পক্ষের অভিযোগ নিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবো।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ