১১:৩৬ অপরাহ্ণ
বিশ্বনাথ অলংকারি ইউনিয়নে একমাত্র নৌকার প্রার্থী শাহ তাজুল ইসলাম মাইকেল
আগামি ১৭ জুলাই বিশ্বনাথের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে অলংকারি ইউনিয়নে নৌকার একমাত্র প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসি আওয়ামীলীগের নিবেদিত প্রাণ শাহ তাজুল ইসলাম মাইকেল একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাছির উদ্দিন খান তাকে একমাত্র প্রার্থী হিসেবে ঘোষনা করেন। বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা রুহেলের বিরুদ্ধে তীব্র প্রদিদ্বন্দিতায় উর্ত্তীর্ণ হবেন।
চেয়ারম্যান রুহেলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নীতি করায় ভোটাররা তাকে অপচন্দ করছেন। বিষয়টি সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত ও সমালোচিত হচ্ছে।
শাহ তাজুল ইসলাম মাইকেল অলংকারি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন আমেরিকায় সববাস করছিলেন।
নির্বাচনকে সামনে তিনি দেশে এসে দলীয় নেতাকর্মীদের সু-সংগঠিত করতে থাকেন। দলীয় নেতাকর্মীরা তার পাশে থাকলে হাড্ডা-হাড্ডি লড়াই করবেন বলে ভোটাররা জানিয়েছেন।