বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১১ জুলাই ২০ ২০
৮:৩৫ অপরাহ্ণ

খাদিমপাড়া আইসোলেশন সেন্টারে ২৫ টি চেয়ার প্রদান করলো HSPHS 09

বৈশ্বিক মহামারিতে করোনা ভাইরাসের সংক্রমণে স্তব্ধ পুরো পৃথিবী, একই সমস্যায় ক্রান্তিকালীন সংকটময় দিন পার করছে আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশ। তবে এই সংকট সাময়িক সংকট সকলের সম্মেলিত প্রচেষ্টায় সেটা মোকাবেলা করতে হবে সবাইকে।

এই বিষয়টি মাথায় রেখেই মানবতার কল্যাণে মানবিক সহায়তার জন্য বৃহস্পতিবার বিকেলে খাদিম পাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান  আফসার আহমদের কাছে খাদিমপাড়া আইসোলেশন সেন্টারের জন্য ২৫ টি চেয়ার প্রদান করে হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ছাত্র/ছাত্রীবৃন্দ।
 উদ্যোগ "HSPHS 09: প্রয়াস" শিরোনামে একটি ফান্ড গঠন করে সেটা বিলিয়ে দিচ্ছেন করোনা মোকাবেলার কার্যক্রমে।

উদ্যোগক্তারা বলেন তাদের এই কর্মসূচীর আওতায়  ১৫০ টি পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেছেন।এই কার্যক্রম শেষ করার পরেও আমাদের ফান্ডে কিছু টাকা রয়ে গিয়েছিল সেই টাকা দিয় সমাজসেবামূলক ব্যতিক্রমধর্মী কোন উদ্যোগ নেয়ার ইচ্ছা ছিলো আমাদের।
আমাদের এলাকার "খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতাল" এ  করোনা আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, আমরা ফান্ডের অবশিষ্ট টাকা দিয়ে খাদিমপাড়া হাসপাতালের আউটডোরে রোগীদের ও রোগীদের আত্মীয়দের বসার জন্য ২৫ টি চেয়ার প্রদান করেছি।

তারা আরো জানান, আমাদের উদ্যোগে যারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সেই সাথে ভবিষ্যতেও আমরা মানবিক কাজে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
এ বিষয়ে খাদিম পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসর আহমদ বলেন, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো হযরত শাহপরাণ উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ছাত্র/ছাত্রীবৃন্দ।
এভাবে তরুণ সমাজ সসম্মেলিত হয়ে মানবতার কল্যাণে সমাজের কল্যাণে এগিয়ে আসলে দেশের যে কোন দুর্যোগ কিংবা কঠিন পরিস্থিতি  মোকাবেলায় আমরা শক্তিশালী মনোভাব নিয়ে এগিয়ে যেতে পারবো। HSPHS 09 ব্যাচের পক্ষ থেকে চেয়ার হস্তান্তর করেন, পারভেজ, শুভ, মুহিব, মারজুক, ইমরান, জুবায়ের, রনি প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ