১২:১৬ পূর্বাহ্ণ
যুবদল নেতা জিলুর পরিবারের খোঁজখবর নিতে ড.এনামুল হক চৌধুরী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য জিলু আহমেদ দিলুর পরিবারের খোজ খবর নিতে বাড়ীতে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
এইসময় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা প্রকাশ করেন। তার একমাত্র অবুঝ শিশু মেয়েকে কোলেনেন আদর করেন ও তারেক রহমানের পক্ষ থেকে কিছু উপহার প্রদান করেন। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
পরে জিলুর কবর জিয়ারত করেন এবং রুহের মাগফেরাত কামনা কনে দোয়া করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য লিটন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, যুগ্ম আহবায়ক নিজামুল কাদির লিপন ও শাহনুর আহমদ কয়ছর আহমদ দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফি আহমদ খান সহ উপস্থিত ছিলেন।