১০ :১৩ অপরাহ্ণ
মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের উদ্যোগে ইফতার বিতরণ
মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের উদ্যোগে নগরীর অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ২০মে বুধবার বাদ আসর সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ এলাকায় মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের চেয়ারম্যান সাংবাদিক মামুন হাসানের পক্ষে অসহায় মানুষের মাঝে এই ইফতার বিতরণ হয়।
মা ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের চেয়ারম্যান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মো. দুলাল হোসেন, দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সিলেট উন্নয়ন সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সোহেল আহমদ সহ অন্যান্যরা।
এসময় প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। তাই সমাজের অনেক বিত্তশালীরা যার যার নিজের মতো করে এসময় অসহায় মানুষের সাহায্য করে যাচ্ছেন। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি