৭:৩৪ পূর্বাহ্ণ
গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ:: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনায় ব্লাড ডোনেশন গ্রুপ (বিডিজি)এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জের নির্বাহী পরিচালক মো. রেদওয়ানুল ইকবাল রাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,সাংবাদিক সাজিদুর রহমান সাজু,সিলেট এমসি কলেজের সাবেক ছাত্র সাংবাদিক শাহিন আহমদ,সাবেক এমসি কলেজ ছাত্র ও সাংবাদিক সোহেল আহমদ, ব্লাড ডোনেশন গ্রুপ কমলগঞ্জের সভাপতি নোহান আহমেদ রনি,সদস্য মাহিন মোন্তাছির,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাকের আলী সজিব,সাইফুল ইসলাম,হাসান আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী গণধর্ষন ও নারী নির্যাতনে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।