২:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব সংবর্ধিত
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেছেন পেশাগত ক্ষেত্রে সততা, নিষ্ঠা, দক্ষতা ও একাগ্রতা সাফল্যের চরম শিখরে পৌঁছাতে সহায়তা করে। অবসর উত্তর ছুটিতে গমনকারী মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন তাঁর মতো একজন উচুমানের সেন্ট্রাল ব্যাংকারের বর্ণাঢ্য জীবন থেকে নতুন প্রজন্মের ব্যাংকাররা অনেক কিছু শিখার আছে।
কর্মই তাঁকে বাংলাদেশ ব্যাংকে অনেক দিন স্মরণীয় করে রাখবে। ২৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব এর অবসর উত্তর ছুটিতে গমণ উপলক্ষে প্রশিক্ষণ হলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ হতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম একথা বলেন।
ডিজিএম খালেদ আহমদের সভাপতিত্বে ও উপপরিচালক হুমায়রা জাহান রুপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রূপ রতন পাইন। বক্তব্য রাখেন ডিজিএম মোঃ আমিনুল ইসলাম, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, সৈয়দ শোয়েবুর রহমান, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, বিদায়ী অতিথির সহধর্মিণী মদন মোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা তাসমিয়া শারমিন, যুগ্ম ব্যবস্থাপক মোঃ আশরাফ হোসেন, পরেশ চন্দ্র দেবনাথ, উপপরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য, সহকারী ব্যবস্থাপক জুয়েল কুমার সাহা, সিবিএর সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী।
মানপত্র পাঠ করেন যুগ্ম-পরিচালক মোহাম্মদ আলী আকতার। বিদায়ী অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মোঃ আব্দুল হাছিব তাঁকে অবসরের প্রাক্কালে এ সম্মান জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী দিনে সুস্থতা ও সুন্দর জীবনের জন্য সকলের দোয়া কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট, ফটো এলবাম ও উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি।