১০ :৪০ অপরাহ্ণ
জকিগঞ্জে কৃষকলীগ নেতা রাসেলের উদ্যোগে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ
সিলেটের জকিগঞ্জের প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরন করেছেন সিলেট মহানগর কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রাসেল। শুক্রবার বিকেলে তিনি এই বীজ ও সার বিতরন করেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল হক রাসেল উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারী স্থাপনার পাশে কয়েক’ বনজ ও ওষধী গাছের চারা রোপন করেন।
এ সময় রেজাউল হক রাসেল বলেন- বৃক্ষরোপন, বীজ ও সার বিতরনের মাধ্যমে করোনা
মহামারীতে বিশ্বব্যাপী সম্ভাব্য খাদ্য সংকট দেখা দেওয়ার যে শংকা আছে তা
মোকাবেলা করা সম্ভব। এই মূহূর্তে হত দরিদ্র কৃষকের পাশে দাড়ানো সবার নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ শ্রী সমির চন্দ এবং সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির পরামর্শে শতাধিক ফলজ গাছের চারা রোপন করেছেন বলে জানান। এই সাথে দরিদ্র কষকদের সার ও বীজ বিতরন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর শ্রমিক লীগ নেতা ও সাংবাদিক এম. এ ওমর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।