মঙ্গলবার, জুন ৩০ , ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০ ২৬
৩:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বিশেষ বরাদ্দ (তৃতীয় পর্যায়) ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের আওতায় জকিগঞ্জে সুফলভোগীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) জকিগঞ্জের এসডিএস কার্যালয়ে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) আয়োজিত অনুষ্ঠানে সহ-সভাপতি শুভ্রকান্তি দাস চন্দনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস।

অনুষ্ঠান পরিচালনা করেন এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব মো. ময়নুল হক ও মা-মনি মহিলা সমিতির নির্বাহী পরিচালক শাকিলা ফেরদৌস প্রমুখ।

বক্তারা বলেন, প্রান্তিক ও অসচ্ছল পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাভী পালন একটি লাভজনক আয়বর্ধক কার্যক্রম হওয়ায় এ সহায়তা সুফলভোগীদের স্বাবলম্বী হতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নির্বাচিত ১০ জন সুফলভোগীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ