শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৫ এপ্রিল ২০ ২৫
১১:৪৭ অপরাহ্ণ

সুনীল অর্থনীতির স্বপ্নপূরণে শাবিপ্রবিতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে ২দিনব্যাপী টেকসই সুনীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে “টেকসই সুনীল অর্থনীতির অগ্রগতিতে সামুদ্রিক পরিকল্পনা” শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

সম্মেলনটি আয়োজিত হয়েছে “সুন্দরবন ম্যানগ্রোভ ও সোয়াচ অফ নো গ্রাউন্ড সংরক্ষিত এলাকার সমন্বিত ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায়, যার সহায়তায় রয়েছে জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় এবং বাস্তবায়নে কাজ করছে জিআইজেড-বাংলাদেশ।

দুই শতাধিক অংশগ্রহণকারী নিয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন আটটি দেশের নীতিনির্ধারক, গবেষক, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী ও উপকূলীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধিরা। সম্মেলনে ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের ডেভেলপমেন্ট কোঅপারেশনের উপ-প্রধান উলরিখ ক্লেপম্যান, বন বিভাগের ডেপুটি চিফ কনজারভেটর মো. জাহেদুল কবির, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আশরাফুজ্জামান এবং জিআইজেড-এর ড. স্টেফান আলফ্রেড গ্রোনেওল্ড।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ