সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৩ ডিসেম্বর ২০ ২১
৩:০ ৬ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমায় সেবা সপ্তাহ উপলক্ষে উঠান বৈঠক ও কিশোর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বুধবার সিলাম ইউনিয়নে উঠান বৈঠক ও কিশোর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলাম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক চিত্তরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সকল নাগরিকদের জন্য উন্নতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর থেকে সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের গর্ভবতী মা ও কিশোরী কিশোরীদের পরিবার পরিকল্পনা বিভাগের সেবাসমূহ সম্পর্কে অবগত করে যাচ্ছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, বিভা রাণী দত্ত, শেখ তাওহীদা রহমান, নাজমীন ইয়াসমিন পান্না, শিরিনা আক্তার, নয়ন নাইভো প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ