১১:৩০ অপরাহ্ণ
কাউন্সিলর রেজুওয়ান আহমদের প্রার্থীতা স্থগিত করেছেন নির্বাচন কমিশন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজুওয়ান আহমদের প্রার্থীতা স্থগিত করেছেন নির্বাচন কমিশন।
জানাযায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হলফনামায় ভুল তথ্য দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লক্ষণ করে তার প্রতিপক্ষ প্রার্থীর ব্যানার, পোস্টার ছেড়ে ফেলার অভিযোগ করা হয়েছে।
এছাড়াও তিনি পেশী শক্তি ব্যবহার করে তার প্রতিপক্ষ প্রার্থীর নির্বচানী প্রচারণায় বাধা, মিছিলে হামলার অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কাউন্সিলর রেজুওয়ান আহমদের প্রার্থীতা স্থগতের আদেশ দেন।
নির্বাচন কমিশন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া সাময়িকভাবে তার প্রার্থীতা স্থগিত করেছে।
এছাড়াও ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৩ক অনুচ্ছেদ অনুযায়ী (১০ জুন, ২০২৩) এক বিশেষ পরিপত্রে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে। বিভিন্ন অভিযোগের কারণে কাউন্সিলর রেজুওয়ান আহমদের প্রার্থীতা সাময়িক স্থগিত করা হয়েছে। এব্যাপারে কাউন্সিলর রেজুয়ান আহমদ জানান, আমার প্রার্থীতা স্থগিত করা হয়েছে, আমার কাছে নির্বাচন কমিশন থেকে ফোন এসেছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সর্ম্পন মিথ্যা, বানোয়াট। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা, নির্বাচন কমিশনে কাল্পনিক অভিযোগ করেছে। আমি প্রার্থীতা ফিরেয়ে আনতে নির্বাচন কমিশনে রিভিউ করবো।