সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৪ ফেব্রুয়ারী ২০ ২২
২:০ ১ পূর্বাহ্ণ

বিয়ানীবাজারে আ'লীগ নেতা সরওয়ার হোসেন
সামাজের উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে
কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন বলেছেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের পাশাপাশি সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে সরওয়ার হোসেন বলেন, নির্বাচনে প্রতিযোগিতা ছিল এজন্য অনেকেই অনেকের পক্ষে কাজ করেছে। এখন সকলকে সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে হবে। তিনি বৃহস্পতিবার বিকেল ৩টায় আলীনগর ইউনিয়নের টিকরপাড়ায় একটি অভিজাত কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজারের আলীনগরে জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি টিকরপাড়ার উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি টিকরপাড়ার সভাপতি শেখ কাউসার হোসাইনের সভাপতিত্বে ও শেখ রায়হান হোসেন এবং লিটন ইসলামের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সংবর্ধিত অতিথি আলীনগর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য হাসিনা বেগম, মানব কল্যাণ সংস্থার সভাপতি আহমদুর রহমান খান হিনু প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ চারখাই ইউনিয়নের চেয়ারম্যান ও আলীনগর ইউনিয়নের সকল সদস্যদের হাতের সম্মাননা ক্রেস তুলে দেওয়া হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ