৯:১১ অপরাহ্ণ
ইউকে জমিয়ত নেতা ইমদাদুর রহমান রুম্মানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাদীন দাউদপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী ইমদাদুর রহমান রুম্মানের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ছাত্র জমিয়ত দাউদপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মধ্য ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছাত্র জমিয়তের ইউনিয়ন শাখার সভাপতি আহবাব হাসান সাজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমানের পরিচালনায় অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওঃ এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওঃ আব্দুল ফাত্তাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন জমিয়তের প্রচার সম্পাদক মাওঃ আজাদুর রহমান, ইউনিয়ন ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওঃ শামসুল আরিফিন শাকিল, সহ সভাপতি মাওঃ ফাহিম আহমদ, সহ সভাপতি মাওঃ জাকির আহমদ, অর্থ সম্পাদক মাহফজুর রহমান, কলেজ সম্পাদক মিরশাদুর রহমান রাহাত, সহকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক জামিল আহমদ।
এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্র জমিয়তের বিভিন্ন দায়ীত্তশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দাউদপুর ইউনিয়নের মেধাবী ২০জন শিক্ষার্থীদেরকে ঈদ উপলক্ষে নগদ অর্থ প্রধান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে দাউদপুর ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওঃ এনামুল হক বলেন করোনাভাইরাস জনিত কারণে কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। দূর্যোগের সময় তাদের পাশে দাড়ানো বৃত্তবানদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এটা প্রশংসনীয় কাজ।