বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
শরীফ আহমদ, দক্ষিণ সুরমা::
১৯ জুন ২০ ২৩
৭:৪০ অপরাহ্ণ

সিসিক নির্বাচনঃ ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ড
শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত প্রার্থীগণ পাল্লা দিচ্ছেন মহিলাপ্রার্থীরা

আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন ২১ জুন। সিলেট সিটিতে বৃহৎ আকার ধারনের পর এই প্রথম নির্বাচন হচ্ছে। বিগত চারবারের নির্বাচন ২৭টি ওয়ার্ড নিয়ে হলেও এখন ৪২টি ওয়ার্ড, হয়েছে তাই প্রার্থী সংখ্যা যেমন বেশি, উৎসবও বিরাজমান।

শেষ মুহুর্তে ব্যস্ত সময় কাটাছেন প্রার্থীগণ হাটে বাজারে গণসংযোগ করছেন এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটাদের কাছে ভোট চাচ্ছেন ও লিফলেট বিতরণ করেছেন নির্বাচিত হলে প্রতিসূতির আশ্বাস দিছেন পুরুষ কাউন্সিলরা ।

তাছাড়া ও ৯টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থীরা সমান তালে পাল্লা দিচ্ছেন সরজমিন ঘুরে দেখা যায় বরইকান্দি, সুনামপুর, কাজিরকলা, ধরাধরপুর, লাউয়াই, পিরিজপুর, বদিকোনা, খোজারকলা, কদমতলী, ঝালোপাড়ায়, গোটাটিকর, আলমপুর, শিববাড়ীবাজার, জৈনপুর, গালিমপুর, চান্দাই এলাকা, কুচাই, শ্রীরামপুর, তৈয়বকামাল, ইন্জিনিয়ার গেইটসহ বিভিন্ন পাড়ামহল্লা প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ২৫,২৬,এবং ২৭,নংওয়ার্ড ২৮,২৯,এবং ৩০,ওয়ার্ড ৪০, ৪১ এং ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা রাত দিন কাজ করে যাছেন।

অনেকের দেখা যায় মধ্য রাত পর্যন্ত ভোটের মাঠে রয়েছেন ভোট চাওয়ার আহবানে। ২৫,২৬,ও ২৭ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোছা: আছমা বেগম (বই),মোছাঃ ছামিরুন নেছা (গ্লাস),নাজমা বেগম ( চসমা ),ছাদিয়া আক্তার সারমিন সুমি( মোবাইল ),শিউলি আক্তার ( আনরস),২৮,২৯,এবং ৩০,ওয়ার্ড মোছাঃ জুলেখা বেগম (জিপ গাড়ি),মাহমুদা ইসলাম চৌধুরী( গ্লাস),হোসেনে আরা বেগম (মোবাইল),অর্পনা রাণী ঘোষ (হেলিকপ্টার), তাহমিনা সুলতানা (আনারস) মোছাঃ আয়েশা সুলতান খাতুন কলি (বই) রুমা রত্না ( ডলফিন), মোছাঃ ক্বারীয়া হাসিনা বেগম ( চসমা), ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ডের সুবিনা বেগম সুবনা (মোবাইল), রিজনা আক্তার বাবলী (ডলফিন) সহ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরা দিন রাত মাঠে রয়েছেন। বিশেষ করে দক্ষিণ সুরমা নবগঠিত ওয়ার্ডগুলোতে এই উৎসব পাড়ায়,গলি ও মোড়ে মোড়ে দেখতে পাওয়া যাচ্ছে প্রার্থীদের আলোচনা ও বিশ্লেষণ ।

সিলেট সিটি কর্পোরেশনের দক্ষিণ সুরমা নবগঠিত ৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ডে তার ব্যতিক্রম নয়। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন,মোঃ আব্দুল হাছিব (টিফিন ক্যারিয়ার),লিটন আহমদ (ব্যাডমিন্টন রকেট ),এস এম জুলফিকার (মোবাইল ), রাজ কুমার পাল রাজু,(ট্যাক্টর)হাজী আব্দুস শহীদ( ঘুড়ি), কামরান আহমদ কাবুল (রেড়িও),সামরান সাবের (মিষ্টি কুমড়া),তারেক আহমদ (লাটিম)। ৪১নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন,ফখরুল আলম (ট্যাক্টর),দিবাকর দেবনাথ (মিষ্টি কুমড়া) মোঃ রফিকুল ইসলাম রফু (ঠেলাগাড়ী),নাজির আহমদ স্বপন (ঝুড়ি),মোহাম্মদ রাজ্জিক আহমদ লিটু (টিফিন ক্যারিয়ার),মোঃ খসরুজামান (ঘুড়ি), মোঃ মঞ্জুর আহমদ (ব্যডমিন্টন রকেট),মোঃ জিয়াউর রহমান (লাটিম),মোঃ আক্তার হোসেন রাসেল রেডিও)। ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, মোঃআব্দুল কাদির ছাদেক (ঠেলাগাড়ী),মোঃমনছুরুল আরিফিন শিকদার সুমন (মিষ্টি কুমড়া) মতিউর রহমান (টিফিন ক্যারিয়ার),নজরুল ইসলাম কামাল (এয়ার কন্ডিশন),মাওলানা আব্দুল হাফিজ খান (ঝুড়ি), রিহাদ আহমদ (ট্যাক্টর),মোঃ সাইফুল আলম ( ঘুড়ি), আলতাফুর রহমান টিপু (লাঠিম),মনসুর আহমদ (ব্যাডমিন্টন রকেট ),নবগঠিত ওয়ার্ডের ভোটারগণ নিজ নিজ প্রার্থী পক্ষে কাজ করছেন।

যে নির্বাচিত হবেন তিনি প্রথম কাউন্সিলর হয়ে ইতিহাসে নাম লেখাতে চান। ৪০নং ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৪ হাজর ৯৯৬ জন। যেখানে পুরুষ ভোটার ২ হাজার ৫১১ জন এবং নারী ভোটার ২ হাজার ৪৮৫ জন।এ ওয়ার্ডে কুচাই, পালপুর, দক্ষিণ কুশিঘাট, চিটা শ্রীরামপুর, রুগনপুর, সামাল হাসান, মজলিশপুর (আংশিক), গঙ্গানগর, মনিপুর (আংশিক), মজলিসপুর (আংশিক), আলমপুর (আংশিক), ছিটা গোটাটিকর, গঙ্গা রামেরচক গ্রাম নিয়ে। ৪০নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এই গ্রাম গুলোতে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি সমস্যাও রয়েছে।

বিগত সময়ে ইউনিয়নের অন্তুর্ভুক্ত থাকায় উন্নয়নে অনেক পিছিয়ে থাকলেও এখন উন্নয়ন করতে কাউন্সিলরপ্রার্থীগণ প্রতিশ্রুতি দিচ্ছেন। সুরমা নদীর তীরবর্তী হওয়ায় এই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ, জলাবদ্ধতা, বর্জ্য অপসারণ, শিক্ষা, বাসস্থানের উন্নয়নসহ স্বাস্থ্য খাতেও গুরুত্বভাবে কাজ করতে হবে। কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল হাছিব বলেন, নবগঠিত ৪০নং ওয়ার্ডকে ঢেলে সাজাতে সৌন্দয্যবর্ধনের পাশাপাশি রাস্তাঘাট, ব্রিজ,কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা গ্রহণ করবো।

কাউন্সিলর প্রার্থী লিটন আহমদ বলেন, নবগঠিত ৪০ ওয়ার্ড কিভাবে সাজানো যায় সেই লক্ষে ওয়ার্ডবাসী নিয়ে কাজ করব এবং নাগরিক সেবা প্রদানে যাতে ওয়ার্ডবাসীর অসুবিধা না হয়, সেদিকে নিজ প্রচেষ্টায় সর্বাত্মাক সহযোগিতা করবো। পশ্চিমভাগ, সারপিং, পশ্চিমভাগ আবাসিক এলাকা নিয়ে ৪০নং ওয়ার্ড গঠন করা হয়েছে।

এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৪ হাজর ৪৩০ জন। যেখানে পুরুষ ভোটার ২ হাজার ২১৪ জন এবং নারী ভোটার ২ হাজার ২১৬ জন।এই ওয়ার্ডে ইছরাব আলী স্কুল এন্ড কলেজ, নির্মাধীন কর্ম কমিশন কার্য়ালয়সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি বেসকারি নির্মানাধীন স্থাপনা রয়েছে । ওয়ার্ডের উন্নয়নে সকল প্রার্থীগণও সর্বাত্মক উন্নয়ন প্রচেষ্টা চালাবেন বলে জানান।

তারা বলেন, যেহেতু ৪১নং ওয়ার্ড নতুন, তাই নাগরিক সকল সুযোগ সুবিধা প্রদানে তারা বদ্ধ পরিকর। এছাড়াও ওয়ার্ডের সৌন্দেয্যও কাজ করবেন। ৪১নং ওয়ার্ড নিয়ে কাউন্সিলর প্রার্থী দিবাকর দেবনাথ বলেন, আমাদের এই ওয়ার্ডে নাগরিক বিভিন্ন অসুবিধা রয়েছে। বিশেষ করে জলাবদ্ধা নিরসনে কাজ করে এলাকায় মাদক, সন্ত্রাস মুক্ত এবং শিক্ষাবান্ধব এলাকায় পরিচিত দিতে তিনি কাজ করবেন।

কাউন্সিলর প্রার্থী মোঃ ফখরুল আলম বলেন, ওয়ার্ডের সৌন্দর্য্যে লাইটিং,পরিচ্ছন্ন ওয়ার্ড গঠনে ও সৌন্দর্য্যের আমি কাজ করবো। ড্রেনেজ ব্যবস্থা সহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করতেই আমি প্রার্থী হয়েছি। বিগত দিনে এই বরইকান্দি ইউনিয়নে আমার বাবা চেয়ারম্যান ছিলেন।

তিনির দেখানো পথেই আমি এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। তাই এলাকাবাসীর অনুপেরণায় আমি প্রার্থী হয়েছি। ৪২নম্বর ওয়ার্ডে ৪২ নং সুলতানপুর, তৈয়ব কামাল (আংশিক), শেখ পাড়া (আংশিক), শ্রীরামপুর, শেখ পাড়া (আংশিক), তৈয়ব কামাল (আংশিক), শেখপাড়া (আংশিক)। গ্রাম নিয়ে ৪২নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

এই ওয়ার্ডে সিরাজ উদ্দিন আহমদ একাডেমী, হাইওয়ে পুলিশ রিজিওনাল অফিস, শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট,সিলেট টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ নির্মাধীন প্রকল্প সহ গুরুত্বপূর্ণ অনেক সরকারি বেসকারি নির্মানাধীন স্থাপনা রয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ৪ হাজর ৯৭৮ জন। যেখানে পুরুষ ভোটার ৩ হাজার ৫৫৪ জন এবং নারী ভোটার ২ হাজার ৪২৪ জন।

এই ওয়ার্ডটির উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, খেলাধুলার জন্য মাঠ নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দিচ্ছেন প্রার্থীগণ। ৪২নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি ১০জন কাউন্সিলর প্রার্থী হয়েছে। তাই ওয়ার্ড পরিকল্পিতভাবে সাজানোর জন্য কাজ করবেন নির্বাচিত কাউন্সিলর। এমনটা জানিয়েছেন সচেতন মহল। ৪২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃমনছুরুল আরিফিন শিকদার সুমন বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে এলাকার উন্নয়নে কাজ করেছি।

যদি ওয়ার্ডবাসী আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেন,তাহলে ওয়ার্ডের মানসম্মত শিক্ষা ব্যবস্থা, ড্রেনেজ, বাসযোগ্য পাড়ামহল্লার উন্নয়ন,স্বাস্থ্য সেবার মানউন্নয়নে সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করবো। ৪২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃআব্দুল কাদির ছাদেক বলেন, সামাজিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতায় নিজেকে বিলিয়ে দিয়েছি।

ওয়ার্ডবাসীকে নিয়ে সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ডে শান্তিপূর্ণ স্মার্ট ডিজিটাল ওয়ার্ড উপহার দিবো। সাজাতে সকলের সহযোগিতা চাই এবং ঠেলাগাড়ী মার্কায় ভোট চাই। ২৫,২৬ ও ২৭নং ওয়ার্ড সংরক্ষিত-৯ এর সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী আসমা বেগম বলেন, নারীর ক্ষমতায়ন ও যুগোপযোগী উন্নয়নমূখী ওয়ার্ড গড়তে দক্ষ নেতৃত্ব প্রয়োজন। দক্ষ নেতৃত্ব দিয়ে ওয়ার্ডবাসীকে সেবা প্রদান করা আমার মূল লক্ষ্য। বিগত দিনে যেভাবে ওয়ার্ডবাসীর সাথে ছিলাম আগামীতেও তাদেরকে নিয়ে কাজ করবো। ২৮,২৯ ও ৩০নং ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী জুলেখা বেগম বলেন, ওয়ার্ডবাসীকে নিয়ে কাজ করতে প্রার্থী হয়েছি।

নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। ৪০,৪১ ও ৪২নং ওয়ার্ড এর সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী সুবিনা বেগম সুবনা বলেন, সকলের অংশগ্রহণমুলক উন্নয়ন কর্মকান্ড নিয়ে কাজ করবো। ওয়ার্ডবাসীর সেবা করতে আমি বদ্ধ পরিকর।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ