সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৬ ডিসেম্বর ২০ ২১
৮:১২ অপরাহ্ণ

বিজয় দিবসে বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। বাঙালি জাতির উৎসবের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। তাদের মাথা অবনত করার দিন। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণের দিন।

আজকের দিনটি প্রতিটি বাঙালির কাছে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনের সমভ্রম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি মাথায় নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় হানাদাররা।

সেই থেকে ১৬ ডিসেম্বর দিনটি বিজয় দিবস পালিত হয়ে আসছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিশ্বনাথ প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি, জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল হোসেন মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, অর্থ সম্পাদক আখতার আহমদ সাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য আশিক আলী, রুহেল উদ্দিন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ