৬:২৫ অপরাহ্ণ
গোলাপগঞ্জে প্রবাসীর জমি দ'খল করে রাস্তা নির্মাণের অভি'যোগ বিএনপি নেতার বি'রুদ্ধে
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম বারকোট গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর জমি জোর'পূর্বক দ'খল করে রাস্তা নির্মাণের অভি'যোগ উঠেছে বিএনপি নেতা ও সিলেট জজ কোর্টের আইনজীবী, এপিপি এম এ তাহেরের বিরুদ্ধে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রভা'ব খাটিয়ে এবং স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে জমি দ'খল, মা'মলা দিয়ে হয়রানি এবং শারী'রিক নির্যা'তনেরও অভি'যোগ করা হয়েছে তার বিরু'দ্ধে।
সোমবার (২৭ এপ্রিল) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের মরহুম মাসুক উদ্দিন চৌধুরীর স্ত্রী ও যুক্তরাজ্য প্রবাসী হেনা বেগম চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেনা বেগম চৌধুরী বলেন, তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী এবং তার পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিদেশে বসবাস করছেন। দেশের প্রতি ভালোবাসা থেকে তারা দেশে এসে বিনিয়োগ করেন এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেন।
কিন্তু বর্তমানে তারা নিজ দেশে ভূমিদস্যুতা ও রাজনৈতিক প্রভাবের শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, বারকোট মৌজায় তাদের মৌরসি ও ক্রয়কৃত সম্পত্তির একটি বড় অংশ এবং সরকারের খাস ভূমি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণ করেছেন একই এলাকার বাসিন্দা বিএনপি নেতা ও আইনজীবী এম এ তাহের। নিজের প্রভাব খাটিয়ে তিনি তার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও জানান, বারকোট মৌজার জেএল নম্বর ৫৪ এর দাগ নম্বর ১২৭০, ১২৭২, ১২৭৯, ১০৯০ ও ১২৮৬ নম্বর দাগের মালিক তিনি, তার দেবরগণ এবং স্বজনরা। এসব জমির পাশে ১২২৯, ১৩০১ ও ১৩২২ নম্বর দাগে সরকারি খাল রয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এসব জমি জোরপূর্বক দখল করে নিজস্ব বাহিনী দিয়ে প্রায় ১৪ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করেছেন এম এ তাহের এবং তার সহযোগী শাহান, শাহজাহান, মুন্না, রাব্বি ও সালাউদ্দিন গং। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা প্রবাসে থাকার সুযোগে এম এ তাহের তাদের আবাদি জমি দখল করার পাশাপাশি পাশ্ববর্তী সরকারি খালও ভরাট করেছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে দেশে থাকা স্বজনদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং জমির দেখভালকারীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছে।
এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হেনা বেগম চৌধুরী জানান, এ বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসক, গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করেছেন।
কিন্তু এম এ তাহের ও তার সহযোগীরা কোনো নির্দেশনা মানছেন না বলে দাবি করেন তিনি। তিনি বলেন, অব্যাহত হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরিবারের সদস্যরা দেশে আসতে ভয় পাচ্ছেন। এ অবস্থায় প্রবাসীদের জান-মালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে অবৈধভাবে নির্মিত রাস্তা অপসারণ, অবৈধভাবে দখল করা জমি বুঝিয়ে দেওয়া এবং এম এ তাহেরের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে হেনা বেগম চৌধুরীর দেবর ফয়ছল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।