বুধবার, এপ্রিল ২২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ মে ২০ ২০
৩:৫০ পূর্বাহ্ণ

কানাইঘাটের রাজাগন্জ ইনিয়নে  জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে কানাইঘাট থানার রাজাগন্জ ইনিয়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ মে বুধবার সিলেট জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য ইমাম ঊদ্দিন চৌধুরী প্রায় ৩ শতাধিক মানুষের কাছে জেলা পরিষদের পক্ষে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
জেলা পরিষদ সদস্য ইমাম চৌধুরীর সভাপত্তিতে এবং উপজেলা ছাত্রলীগ এর শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলাপরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজাগন্জ ইউ পি চেয়ারম্যন ফখরুল ইসলাম, রাজাগঞ্জ ইউ পি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুশ শহিদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজাগন্জ ইউ পি সদস্যবৃন্দের পক্ষে নুরুল ইসলাম কালা, অলিউর রাহমান, আছামিয়া, রফিকুল ইসলাম, সুহেল আহমদ, হাজি শরফ উদ্দিন, মো: আব্দুল বাসিত। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব রাজিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লুৎফুর রহমান, ছাত্রলীগ নেতা কিবরিয়া, ইমরান, জামিল, নায়িম, জাকির, সিদ্দক, আলবাভ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ