শনিবার, জুন ১৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মে ২০ ২০
৬:১৪ অপরাহ্ণ

সিলেট নগরবাসীর উদ্দেশ্যে এক ব্যবসায়ী কিছু কথা

সিলেট নগরীর শুকরিয়া মার্কেট সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন প্রিয় নগরবাসী.আপনারা জানেন গত ৯ই মে শুকরিয়া মার্কেট সহ নগরীর সবকটি মার্কেটের সভাপতি/ সাধারন সম্পাদক এর উদ্যগে নগরভবনের মেয়র কনফারেন্সে মেয়র এর সভাপতিত্তে সরকার দলিয় শীর্ষ নেতা এবং সিলেট নর্থ এর ডিসি সিলেট চেম্বার ও মেট্রপলিটন চেম্বার সভাপতি মহুদয়দের উপস্তিতিতে সম্মেলিত ভাবে ঘোষনা করা হয় করোনা ভাইরাস সংক্রামণ থেকে নগরবাসীকে নিরাপদে রাখার জন্য ১০ই মে থেকে বিভিন্ন মার্কের শপিং মহল বন্দ ঘোষনা করা হয় ।

এবং সিলেটকে অনুসরন করে বাংলদেশের বিভিন্ন জেলায় লক ডাউনের ব্যবস্হা করা হয় । আজ আমি বলব নগরবাসীর সাথে বেঈমানি করা হয়েছে । এই শপিং মহল খোলার কারনে সিলেটে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে । বর্তমানে সিলেট শহর একটি আতংক নগরী । এ দায়ভার কে নেবে ? প্রিয় নগরবাসী সিলেট শুকরিয়া মার্কেট একটি সুনামধন্য মার্কেট। এখানে মালিক/ ব্যবসায়ী ও কর্মচারী মিলে প্রায় ৩৫০০ হাজার কর্ম জীবির মার্কেট । এখানে ১২ মাস ব্যবসা ভাল হয় বিশেষ করে ঈদের বাজারে উপচেপড়া ভীড় হয় নগরীর আর কোন মার্কেটে এই রখম ব্যবসা হয় না ।

আজ করোনা ভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখার জন্য শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা ঈদের মার্কেটে মুনাফা থেকে আত্তঘাতি সিদ্ধান্ত নিয়েছে । এটাই প্রমান করল শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা বেঈমান না । তবে যাদের প্ররোচনায় সিলেট নগরীর শপিং মহল খুলে দেয়া হয়েছে যদি কোন কারনে করোনা ভাইরাস প্রকোট আকারে মহামারি দেখা দেয় এর দায়বার কিন্তু তাদেরকে নিতে হবে । আল্লাহ নগরবাসীকে ভাল রাখুন হেফাজতে রাখুন আমিন ।

কিবরিয়া হোসেন নিঝুম
সাধারন সম্পাদক
(শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি জিন্দাবাজার সিলেট)

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ