৫:১২ পূর্বাহ্ণ
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে পিপিই বিতরণ
করোনা প্রতিরোধে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের পক্ষ থেকে দক্ষিণ ছাতকের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের কর্মরত ডাক্তার এবং জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পার্সোলান প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), এপ্রোন, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও ডেটল সাবান বিতরণ করা হয়।
২৩শে এপ্রিল রোজ বৃহস্পতি বার দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ ছাতকের জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র, জাহিদপুর কমিউনিটি ক্লিনিক, তালুপাঠ কমিউনিটি ক্লিনিক, বরাটুকা কমিউনিটি ক্লিনিক, মঈনপুর স্বাস্থ্যক্লিনিক, ছৈলা কমিউনিটি ক্লিনিক, কুর্শী কমিউনিটি ক্লিনিক, মন্ডলপুর কমিউনিটি ক্লিনিক, খাসগাও কমিউনিটি ক্লিনিক, সিংচাপইড় কমিউনিটি ক্লিনিক, সহ বুরাইয়া বাজার পল্লী চিকিৎসক, জাহিদপুর নতুন বাজার পল্লী চিকিৎসক,আলীগঞ্জ বাজার পল্লী চিকিৎসক, শাপলাগঞ্জ বাজার পল্লী চিকিৎসক,কামারগাও পল্লী চিকিৎসক, জিয়াপুর বাজার পল্লী চিকিৎসকদের মাঝে এবং স্হানীয় বিভিন্ন বাজারে জনগণের মধ্যে বিতরণ করা হয়।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি সফিক আহমদ, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, সাবেক সভাপতি আব্দুর রশিদ হিমেল, সাবেক সভাপতি আনোয়ার হোসেন ময়না, বর্তমান সভাপতি এস এম আমজাদ, সাধারণ সম্পাদক সামছু উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মোঃ আবু জাবের, সদস্য এস এম তাহফীয।
আরো উপস্থিত ছিলেন ছাতক উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, রাজনীতিবিদ, সমাজকর্মী জহিরপুর নিবাসী দবিরুল ইসলাম দবির, রাজনীতিবিদ,সমাজকর্মী গাগলাজুর নিবাসী এনামুল হক কাচা মিয়া, বুরাইয়া নিবাসী ফয়জুর রহমান, বাদেঝিগলী নিবাসী আলহাজ্ব আতিকুর রহমান, আনুজানী নিবাসী সুজন মিয়া সহ এলাকার অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন মানবতার সেবায় আমাদের সকলকে অংশ গ্রহণ করতে হবে। ভয়কে আমাদের জয় করতে হবে। সেবার মান বৃদ্ধি করতে হবে। জনগণের মধ্যে সচেতনামূলক প্রচারণা চালাতে হবে। কেউ গুজবে কান দেবেন না।
কেউ সর্দি, কাশি ও জ্বর অনুভব করলে স্বাস্থ্য কর্মীদের অবহিত করুন। কিছুক্ষণ পর পর হাত ধোয়ার পরামর্শ দিন।
সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট দেশের এ সংকটকালীন মুহূর্তে যারা করোনাভাইরাসের মধ্যেও ঝুঁকি নিয়ে বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করছেন, তাদের জন্য এসব পিপিই বিতরণ করেছেন।