সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২৭ ডিসেম্বর ২০ ২১
৭:৩৫ অপরাহ্ণ

সাংবাদিকদের ওপর হামলা ক্যামেরা ভাঙচুরে ঘটনায় প্রেসক্লাবের নিন্দা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এনটিভির রিপোর্টার মারুফ আহমদ, ক্যামেরাপার্সন আনিস রহমান ও মাছরাঙা টিভির ক্যামেরাপার্সন শুভ্র দাশ রাজন। তাদের ওপর হামলা করে দুর্র্বৃত্তরা সাংবাদিকদের কাছ থেকে এনটিভি ও মাছরাঙা টিভির ক্যামেরা নিয়ে ভাঙচুর করে। এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এ ধরণের হামলার ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ মো. রেনু এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ