৯:৪৮ অপরাহ্ণ
দুর্নীতিমুক্ত নগর গড়াই আমার প্রধান লক্ষ্য -মাওলানা মাহমুদুল হাসান
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি বলেছেন, সিলেট নগরকে দুর্নীতিমুক্ত করাই আমার মূল লক্ষ্য।
আমি মনে করি নগরকে দুর্নীতিমুক্ত করতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। দুর্নীতির কারণেই পরিপূর্ণ উন্নয়ন কাজ হয় না। আমি সততার মাধ্যমে দুর্নীতির মূলোৎপাটন করে শতভাগ আমানতদারির সাথে নগর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ।
তিনি আজ নগরীর ৫ নং ওয়ার্ডের আম্বরখানা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি আম্বরখানা বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
তাদের সাথে মতবিনিময় করেন। নগর উন্নয়নের পরিকল্পনার কথা জানান। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিমানবন্দর থানা শাখা ও ৫ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।