৪:১৯ অপরাহ্ণ
‘রোবোসাস্ট’র ৯ম কার্যনির্বাহী কমিটি গঠন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রোবোটিক্স বিষয়ক সংগঠন 'রোবোসাস্ট'র ৯ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ডিরেক্টর অব রোবটিক্স পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী অভ্র বিশ্বাস ও সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার মনোনীত হয়েছেন।
কমিটিতে সাধারণ সম্পাদক পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুশরাত জাহান উর্মি ও কোষাধ্যক্ষ পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্র বিশ্বাস মনোনীত হয়েছেন।
শনিবার (১৪ জুন) বিকালে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী সাধারণ সম্পাদক যুবরাজ নাবিল, সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, সেক্রেটারি অব প্রজেক্ট এন্ড প্ল্যানিং রুদ্র সরকার, সেক্রেটারি অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইয়াক সাফু, অপারেশন্স সেক্রেটারি মো. মেহেদী হাসান, সেক্রেটারি অব স্কুল প্রোগ্রাম অ্যান্ড স্পনসরশিপ হুমায়রা বেগম জুই, হেড অব কন্টেন্টস অ্যান্ড ক্রিয়েশন আসাদ শেখ, সহকারী কোষাধ্যক্ষ মো. আবিদুর রহমান এবং আইটি সম্পাদক নিশাত তারান্নুম মিম। গত বৃহস্পতিবার (১২ জুন) রাত ৮টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। এতে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।