রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ ফেব্রুয়ারী ২০ ২২
৭:২৯ অপরাহ্ণ

ব্যতিক্রমী আনন্দ আড্ডায় পশ্চিম ভাগের তরুন সমাজ
ভয়কে জয় করে উন্নয়নের সহযাত্রী হিসেবে নিজেদের নিয়োজিত রাখতে চায় পশ্চিম ভাগের তরুন সমাজ। গ্রামের সার্বিক কল্যাণ ও মানবতার কাজই তাদের যেন আসল চাওয়া। তাইতো আজ সিনিয়রদের ডাকে গ্রামের উন্নয়ন বিষয়ক বিশেষ আলোচনা সভায় অংশ গ্রহণ করেছে পুরো গ্রামের তরুন সমাজ।ব্যতিক্রমী এ আনন্দ আড্ডায় যোগ দিয়ে সকলেই যেন বিমোহিত হয়েছিল। শীতের বৃষ্টিস্নাত ২১শে ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় মহান ভাষা দিবস স্মরনে লালাবজারস্হ পাপড়ী রেষ্টুরেন্টে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করেছে মুলত পশ্চিম ভাগ যুব ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সহসভাপতি আজমল হোসেন এর আর্থিক সহযোগিতা আর সাংগঠনিক সম্পাদক সাহেল আহমদ এর অনুপ্রেরণায় আজকে গ্রামের তরুন সমাজ এক টেবিলে বসেছিল। সেখানে গ্রামের উন্নয়ন কি ভাবে আরো বেশি সুসংহত করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। সভায় এক পর্যায়ে পরবর্তী করনীয় নির্ধারনে আগামী শুক্রবারে আবার গ্রামের যুব এবং তরুন সমাজের উপস্থিতিতে বিশেষ সভার তারিখ নির্ধারিত করা হয়। আজকের এ বিশেষ সভায় উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা সাংবাদিক শফিক আহমদ শফি, দেলওয়ার হোসেন হীরা, আব্দুর রহিম,মোজাহিদ আলী, ফোরামের সাংগঠনিক সম্পাদক সাহেল আহমদ, তরুন সমাজের মধ্যে রুহুল আমিন, ইমাদ উদ্দীন,মাসুম আহমদ, সাজিদ আলী,এনামুল হক, শিপন আহমদ, ইমন আহমদ,নাইম আহমদসহ অনেক তরুন, যারা স্বস্ব ক্ষেত্রে প্রশংসার দাবীদার। এ আনন্দঘন পরিবেশকে আরো প্রানবন্ত করতে প্রবাস থেকে যুক্ত হয়েছিলেন ফোরামের সভাপতি মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সহ সভাপতি আজমল হোসেন, সেবুল আহমদসহ গ্রামের একাধিক প্রবাসী। যাদের অনুপ্রেরণা ও উৎসাহ আজকের এ সভাকে আরো উজ্জীবিত করেছে। সত্যি গ্রামের উন্নয়নে যুব ফোরামের এ অবদান হয়তো প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ