সোমবার, আগস্ট ২৪, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৭ নভেম্বর ২০ ২০
১০ :৩৪ অপরাহ্ণ

পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা গতকাল ৬ নভেম্বর শুক্রবার রাতে সিলেট নগরীর অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। 

পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিনের পরিচালনায় সাধারণ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাফিজ উল্লা, ডাঃ হেলাল আহমদ, রফি আহমদ নোমান, আব্দুল মালেক, অরুণ কুমার পাল, মোঃ আমীর আলী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আমিনুল হক প্রমুখ।
সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দর আলী বলেন, সমিতির স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সৎ ও ভাল ব্যবসায়ীদের পৃষ্টপোষকতা করবো এবং তাদের পাশে থাকবো। কিন্তু অসৎ ব্যবসায়ীদের কর্মকান্ডের অংশীদার হবো না। তাদের সঙ্গে আমরা থাকবো না। আমাদের মধ্যে যে ভাতৃত্ব বন্ধন রয়েছে তা বজায় রাখতে হবে। 

তিনি বলেন, এখন বাইরে গেলে বুঝা যায় না, দেশে করোনা মহামারি চলছে। নিম্ন শ্রেণীর মানুষ লকডাউন, মাস্কপরা, সামাজিক দূরত্ব কিছুই মানছেন না। এখন আর আমাদের লকডাউনে যাওয়ার সুযোগ নেই। জীবন ও জীবিকা একসাথেই চালিয়ে নিতে হবে। তাই তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ