সোমবার, আগস্ট ২৪, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি
২৩ আগস্ট ২০ ২৬
৮:০ ৫ অপরাহ্ণ

গাছ থেকে পড়ে প্রাণ হা'রালেন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন এর শেখপাড়া গ্রামের রিপন আহমদ (৪৫) পল্লী বিদ্যুৎ সিলেট জোনের অধীনে মোগলাবাজার এলাকায় গাছপালা ছাটাইয়ের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে গুরু'তর আহত হয়ে মা'রা গেছেন ।

রোববার (২৩ আগস্ট) ভোররাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় এ দুর্ঘ'টনা ঘটে। নিহত রিপন আহমদ সিলেট পল্লী বিদ্যুৎ অফিসের অধীনে লেবার হিসেবে গাছপালা ছাটা'ইয়ের কাজ করতেন। জানা যায়, গতকাল রাতে ধমকা হাওয়ায় বিভিন্ন স্থানে গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পরে পল্লী বিদ্যুৎ সিলেট জোনের অন্যান্য কর্মচারীদের সঙ্গে রিপন আহমদও বিদ্যুৎ লাইনের ওপর পড়ে থাকা গাছের ডালপালা ছাটাইয়ের কাজে অংশ নেন।

কাজ করার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ও উপস্থিত অন্যান্যরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি মারা যান ।

এ বিষয়ে মোগলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ গিয়াশ উদ্দিন এর সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে যোগযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

পরবর্তীতে জালালপুর পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে মোঃ শাহিন খাঁন জানান দূর্ঘটনার পরপরই তারা তাকে হসপিটালে নিয়ে যান এবং ওসমানী মেডিকেলে তৎক্ষণাৎ আইসিইউ না পাওয়ায় সিলেট উইমেন্স মেডিকেলে এডমিট করেন এবং সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । রিপন আহমদের মৃত্যুতে জালালপুরের শেখপাড়া গ্রাম সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ