শুক্রবার, আগস্ট ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২০ আগস্ট ২০ ২৬
৭:১০ অপরাহ্ণ

সভাপতি মনসুর আলম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহীন
সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) সিলেট জেলা শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মনসুর আলমকে সভাপতি ও শাহাব উদ্দিন শাহীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেটস্থ এডাব প্রশিক্ষণকক্ষে এডাব সিলেট জেলার বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। এডাব সিলেট জেলার সভাপতি কায়েছ আহমদ তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও এডাবের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম বদরুল ইসলাম এবং এডাবের সাবেক ইসি সদস্য ও নির্বাহী পরিচালক জেরিফ। এডাব সিলেট জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজী আলমের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সদস্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সভা শেষে আগামী তিন বছর (২০২৬-২০২৮) মেয়াদের জন্য ৭ সদস্যবিশিষ্ট এডাব সিলেট জেলা কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি মনসুর আলম, নির্বাহী পরিচালক-এইচডিও; সহ-সভাপতি নাছির এমএস বখত, নির্বাহী পরিচালক-উপমা; সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, নির্বাহী পরিচালক-নিরাপদ; সদস্য রোকসানা বেগম, নির্বাহী পরিচালক-বেস; সৈয়দ আছলাম হোসেন, নির্বাহী পরিচালক-সুবাস; তুতিউর রহমান, নির্বাহী পরিচালক-শতদল এবং ফারুক আহমদ, কো-অর্ডিনেটর প্রোগ্রাম-এডাব নির্বাচিত হয়েছেন। সভায় সিলেট অঞ্চলে উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার, এডাবের কার্যক্রম গতিশীল করা এবং সদস্য সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ