শুক্রবার, আগস্ট ২১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ আগস্ট ২০ ২৬
৭:৩৬ অপরাহ্ণ

জ্বালানি সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎ, জরিপে উঠে এলো সিলেটের সাধারণ মানুষের চাহিদার চিত্র

বাংলাদেশে সৌরবিদ্যুৎ, বিশেষ করে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার বিষয়ে জনগণের জ্ঞান, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও চাহিদা নিরূপণের লক্ষ্যে পরিচালিত একটি গবেষণা জরিপের ফলাফল বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট শহরতলীর টুকের বাজার ইউনিয় পরিষদে উপস্থাপন করা হয়েছে।

আইডিয়া, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সিলেট ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সদস্যবৃন্দ, আইডিয়া সিলেটের প্রতিনিধি তামান্না আহমদ, নোমান খান, কংকন কান্তি দাস এবং টুকের বাজার ইউনিয়য় পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট ও মৌলভিবাজারসহ,সারা দেশের ১০টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিচালিত এই জরিপে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, এনজিও কর্মী, সাধারণ গৃহস্থ, স্থানীয় ব্যাংকার, সাংবাদিক, সৌর/ইলেকট্রিক পণ্য বিক্রেতা, সোলার স্থাপনকারী ও টেকনিশিয়ান এবং বিদ্যুৎ সেবা প্রদানকারী। ফলে জরিপের মাধ্যমে সৌরবিদ্যুৎ সম্পর্কে স্থানীয় জনগণের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের জ্ঞান, ধারণা, প্রচলিত ভুল ধারণা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও চাহিদার একটি সমন্বিত চিত্র পাওয়া গেছে। জরিপের ফলাফলে দেখা যায়, ৮৭% উত্তরদাতা সৌরবিদ্যুৎ ও রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে অবগত থাকলেও মাত্র ৬৪% উত্তরদাতা সৌরবিদ্যুতের সুবিধাসমূহ সম্পর্কে জানেন। অন্যদিকে, সৌরবিদ্যুতের অর্থনৈতিক সুবিধা সম্পর্কে জনগণের ধারণায় উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে।

জরিপে মাত্র ২১% উত্তরদাতা মনে করেন যে রুফটপ সৌরবিদ্যুৎ অর্থনৈতিকভাবে লাভজনক। একইসঙ্গে, ২৮% উত্তরদাতা মনে করেন যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বিশেষ করে সৌর প্যানেল, দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না। আয়োজকরা বলেন, জরিপের ফলাফল থেকে বোঝা যায় যে সৌরবিদ্যুৎ সম্পর্কে মানুষের সামগ্রিক পরিচিতি থাকলেও এর অর্থনৈতিক সুবিধা, দীর্ঘমেয়াদি কার্যকারিতা এবং বাস্তব ব্যবহারিক সম্ভাবনা সম্পর্কে এখনও পর্যাপ্ত ও সঠিক তথ্যের ঘাটতি রয়েছে। বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রচলিত ভুল ধারণা দূর করতে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর জনসচেতনতা, তথ্য প্রচার এবং কারিগরি সহায়তা প্রয়োজন।

সভায় লোডশেডিং সংকট দূর করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে সরকারি স্থাপনা, বাজার, সড়কবাতি, পার্ক ও অন্যান্য জনসাধারণের স্থাপনায় রুফটপ ও অন্যান্য উপযোগী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে একটি সবুজ ও টেকসই ইউনিয়ন গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা মনে করেন, সিলেটে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ সৃষ্টি করতে পারে। একইসঙ্গে জনগণের মধ্যে সৌরবিদ্যুৎ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা এবং প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ