৫:৩০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থার অভিষেক
আর্তমানবতার সেবায় মানবিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে নিয়ে কোম্পানীগঞ্জ মানবকল্যাণ সংস্থা এর ২০২৬-২৭ সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলার জামেয়া দারুল আরক্বাম হাফিযিয়া টুকেরগাঁও মাদ্রাসা হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়, নবগঠিত কমিটির সভাপতি এখলাছ আহমেদ ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল ও ৫১ বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্যকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিরা। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সভাপতিত্বে ও সংস্থার সহসভাপতি আলা উদ্দিন সারওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মওদুদ ও মিডিয়া সম্পাদক আকবর রেদওয়ান মনার যৌথ (ত্রয়ী) সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মনাফ, উপজেলা জামায়াতের আমির ফয়জুর রহমান, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, ইসলামপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, আন্জব কোম্পানি মাদ্রাসার পরিচালক গাজি মাসুদুর রহমান, কলাবাড়ী মাদ্রাসার শিক্ষা সচিব জামাল উদ্দিন, সহকারি শিক্ষা সচিব এনামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাসুম আহমদ, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক ফখরুল ইসলাম মাসরুর, পাড়ুয়া বটেরতল মাদ্রাসার পরিচালক শফিকুল ইসলাম, আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী, জামেয়া দারুল আরক্বাম হাফিযিয়া টুকেরগাঁও মাদ্রাসা সভাপতি ইব্রাহিম খলিল, যুবদল নেতা রজন মিয়া, ক্রীড়াবিদ রাসেল আহমদ, সংস্থার সহসভাপতি ইলিয়াস আহমদ, অর্থ সম্পাদক মুর্শেদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, কার্যকর সদস্য জামাল উদ্দিন, লিটন আহমদ মেম্বার, মেহেদী হাসান ডালিম, হারুনুর রশীদ, নিজাম উদ্দিন, সুমন ভুইঁয়া, জামাল আহমদ জামান প্রমুখ।
এর আগে মাদ্রাসা পড়ুয়া দুইশো শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ব্যাগ তুলে দেন আমন্ত্রিত অতিথি ও সংস্থার দায়িত্বশীলরা।