কোম্পানীগঞ্জ প্রতিনিধি
৭:২৭ অপরাহ্ণ
সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
ভোলাগঞ্জে ব্যবসায়ী কামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের পাথর ব্যবসায়ী কামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতি।
আজ সোমবার (১৮ জুন) বিকেল ৩ টায় স্হানীয় ভোলাগঞ্জ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্বাস উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, নিরীহ ব্যবসায়ীদেরকে আলী আমজদ ও আলফু তার বাহিনী দিয়ে অযথা মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করে ব্যবসায়ীদেরকে অতিষ্ঠ করে তুলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে কামাল উদ্দিনের উপর হামলাকারীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। নতুবা ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এসময় উপস্থিত ছিলেন আহত কামাল উদ্দিনের বাবা হাজী আব্দুল খালিক, ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, কবির আহমদ, জালাল উদ্দিন, হারুন মিয়া, সাজু আহমদ সহ বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলী আমজদ ও আব্দুল ওয়াদুদ আলফুর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল রবিবার (১৭জুন) ভোলাগঞ্জ নামক স্থানে পাথর ব্যবসায়ী কামাল উদ্দিনের পাথর খনিতে ক্যাডার বাহিনী নিয়ে আলী আমজদ ও আব্দুল ওয়াদুদ আলফু কামাল উদ্দিনের সকল শ্রমিককে বিতাড়িত করে দেয় এবং স্টকে থাকা প্রায় ২০ লক্ষ টাকার পাথর তারা লুট করে নিয়ে যায়। এসময় কামাল উদ্দিন ও তার ভাই আতাউর রহমান বাধা প্রদান করলে তাদেরকে মারাত্মকভাবে মারধর করে আলফু বাহিনী। এতে কামাল উদ্দিন ও তার ভাই গুরুতর আহত হন। বর্তমানে তারা সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করছেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
হাইকোর্টের আদেশ অ'মান্য করে ঢাকাদক্ষিণ ডাকবাংলোয় মার্কেট নির্মাণ
আবুল হোসেনের উপর হাম'লার প্রতি'বাদে শ্রমিক ইউনিয়নের মান'বব'ন্ধন
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগরের কার্যকরী কমিটি ঘোষণা
ক্ষ'তিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
গোলাপগঞ্জে গৃহবধূ মোহনার উত্তাপ না কা'টতেই ঝুমকির মৃ.'ত্যু!
ঈদ সামনে রেখে জকিগঞ্জ সীমান্তে ভা'রতীয় গরুর ‘হেল্লুছ’…
শি'শু ফাহিমার বাসায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হ.'ত্যা মাম'লায় ঘা'.তক স্বামী আ'টক
জগন্নাথপুরে জমে উঠেছে কো'রবানির প'শুর হাট
জকিগঞ্জে কো.'রবা'নির প.'শু জ.'বাই, চামড়া সংরক্ষণ ও লবণ…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ