সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৫ ডিসেম্বর ২০ ২১
৫:৫৭ অপরাহ্ণ

এমপি হাবিবকে সিলেট জেলা অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সংবর্ধনা
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক/ শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১১ ডিসেম্বর শনিবার নগরীর চাদনীঘাট কীন ব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক/ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহ মোঃ দিলওয়ার। শ্রমিক নেতা রাজা আহমদ রাজা ও এহছানুল হক ছানুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক মহসিন কামরান। সংবর্ধিত অতিথির বক্তব্যে এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবন মান উন্নয়নে আন্তরিক। তাদের ন্যায্য অধিকার আদায় এবং পরিবহন সেক্টরের আধুনিকায়নে ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে মালিক-শ্রমিককে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আজাদ মিয়া, আনোয়ার হোসেন, জামিল আহমদ লিটন, জালাল আহমদ, বুলবুল আহমদ, বেলাল আহমদ, ইউসুফ আলী, সুন্দর আলী খান, খলিল খান, মতছির আলী, মোহাম্মদ আলী, আবুল হোসেন সহ বিভিন্ন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে এমপি হাবিবুর রহমান হাবিব-কে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক/ শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক/ শ্রমিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ