১২:১০ পূর্বাহ্ণ
আল-হেরা একাডেমি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ শিক্ষার্থী
সিলেট সদর উপজেলার শিবেরবাজারস্থ আল-হেরা একাডেমি(স্কুল এন্ড কলেজ) থেকে ২০২০ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ জন, A গ্ৰেড পেয়েছে ২৬জন এবংA- পেয়েছে ১১জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মেহেদী হাসান হেলাল, এবং আলমগীর হোসেন বাদশা।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলের জন্য তারা তাদের সকল শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে তারা সবাই ডাক্তার হয়ে মানব সেবায় অবদান রাখতে চায়। নিয়মিত অধ্যবসায় তাদের এ সাফল্যের প্রধান কারণ উল্লেখ করে ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা সকলের দোয়া কামনা করেছে।
উল্লেখ্য গত বছরের এসএসসি পরিক্ষায় ও উক্ত প্রতিষ্টান থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শিক্ষার্থীদের এ সফলতা প্রসঙ্গে বলেন, প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পিছনে নিয়মশৃংখলা ও পাঠ-পরিকল্পনাসহ ডিজিটাল কন্টেন্ট ব্যবহার পূর্বক পাঠদান কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
তিনি আশানুরূপ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করে আগামীতে আরো ভালো ফলাফল অর্জনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে অত্র অঞ্চলের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।