রবিবার, এপ্রিল ২৬, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২ মার্চ ২০ ২২
৯:২৯ অপরাহ্ণ

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: বজলুর রহমানকে বিদায়ী সংবর্ধনা
সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নং হলের ২ তলার লাইব্রেরী হলে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ বজলুর রহমান মহোদয় বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আজ ০২-০৩-২০২২ বুধবার ১০টায় সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের সম্মানে সমিতির যৃুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেটের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব মোঃ সামসুল হক এডভোকেট। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ বজলুর রহমান মহোদয়।
 
সংবর্ধিত অতিথি, সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ বজলুর রহমান মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক-২ শাবানা ইসলাম এডভোকেট।

সংবর্ধিত অতিথি, জনাব মোঃ বজলুর রহমান মহোদয় কে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সম্মানীত সভাপতি জনাব মোঃ সামছুল হক এডভোকেট ও সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান এডভোকেট।

সংবর্ধিত অতিথি, জনাব মোঃ বজলুর রহমান মহোদয় কে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন সমিতির সম্মানীত সহÑসভাপতি-১ জনাব মোঃ এখলাছুর রহমান ও সহ-সভাপতি-২ জনাব হাদিয়া চৌধুরী মুন্নি এডভোকেট।

অনুষ্ঠান বক্তব্য রাখেন সিলেটের মাননীয় মহানগর দায়রা জজ জনাব মোঃ আব্দুর রহিম, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব কাওসার আহমদ, মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব আমিরুল ইসলাম, সিলেটের বিজ্ঞ সরকারী কৌশলী জনাব মোঃ রাজ উদ্দিন এডভোকেট, সিলেটের বিজ্ঞ জেলা ও দায়ররা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর জনাব মোঃ নিজাম উদ্দিন এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং ল’ রিফর্ম কমিটির সভাপতি জনাব এ. এফ. মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু এডভোকেট, সাবেক পাবলিক প্রসিকিউটর ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল গফফার এডভোকেট, সমিতির সাবেক সভাপতি জনাব আব্দুল খালিক এডভোকেট, দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী এডভোকেট, জনাব এমাদ উল্লা শহিদুল ইসলাম এডভোকেট, জনাব এ. কে. এম সমিউল আলম এডভোকেট ও জনাব এ. টি. এম ফয়েজ উদ্দিন এডভোকেট, সাবেক পাবলিক প্রসিকিউটর জনাব মিছবাহ উদ্দিন সিরাজ এডভোকেট

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্মাপাদক শাহ আশরাফুল ইসলাম আশরাফ এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট ও মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট, স্পেশাল পি.পি ফখরুল ইসলাম, অতিরিক্ত পি.পি রঞ্জিত সরকার, স্পেশাল পি.পি মনিরুল ইসলাম টিটু, এ.পি.পি মোস্তফা শাহিন চৌঃ, অতিরিক্ত এ.পি.পি শামসুল ইসলাম, এ.পি.পি জুবায়ের বখত জুবের, মোস্তফা দেলওয়ার আজহার, এ.পি.পি মাসুম আহমদ, এ.পি.পি আব্দুল মজিদ খাঁন মানিক, এ.পি.পি বদরুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক যুগ্ম সম্পাদক মহসিন আহমদ দুলাল, কার্যনির্বাহী কমিটির সমাজ-বিষয়ক সম্পাদক জনাব মোঃ সোহেল মিয়া এডভোকেট, লাইব্রেরী সম্পাদক এফ. এইচ. এম সাজেদুল ইসলাম (সজিব) এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট ও জনাব মোঃ আব্দুল মুকিত এডভোকেট এবং সহ-সম্পাদক জনাব আরিফ আহমদ এডভোকেট, জনাব গোলজার হোসেন এডভোকেট ও জনাব মোঃ সাদিদুর রহমান রিপন এডভোকেট সহ সমিতির দুই শতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সমিতির সহ-সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুসাইনুর রহমান (লায়েছ) এডভোকেট।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ